‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে কুড়িগ্রামে আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া অফিসার মো. আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে উলিপুরের হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বন বিষয়ক সম্পাদক বাবলু মিয়া এবং চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান রয়েছেন। তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাজুড়ে অভিযান অব্যাহত আছে।’
রিপোর্টারের নাম 






















