ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সুজন মোল্লা (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় সোহান ইসলাম (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন।

নিহত সুজন মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের সাইফুল মোল্লার ছেলে। আটক সোহান ইসলাম সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শরিফ প্রামাণিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দারুল আমান ট্রাস্ট এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলকে ঘিরে দোকান বসানো নিয়ে সুজন ও সোহানের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় সোহান তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে সুজনকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত সুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং অভিযান চালিয়ে অভিযুক্ত সোহান ইসলামকে আটক করে। যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় : ০১:৫০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫