ঢাকা ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইশা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির একটি বাসার সামনে এই ঘটনা ঘটে।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাইশা ভোলা জেলার সদরের মাইনুদিনের মেয়ে। পরীক্ষা শেষে খালার সঙ্গে সোমবার ভোলা থেকে আশুলিয়ায় নানা মান্নানের বাসায় বেড়াতে এসেছিল সে।

পুলিশ জানায়, দুদিন আগে খালার সঙ্গে আশুলিয়ায় গ্যাস বেলুন বিক্রেতা নানার বাসায় বেড়াতে আসে মাইশা। দুপুরে বাসার সামনে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা মাইশা ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যাপ্ত মজুত সত্ত্বেও পাম্পে অকটেনের হাহাকার: কারণ কী?

বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১২:৩১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫