ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের (২০২৪ সালের) ৭৭.৭৮ শতাংশের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।

এ বছর সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। সেই হিসেবে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৭৬ হাজার ৮১৪ জন কমেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ—এই ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও, প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগদান

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা

আপডেট সময় : ১০:২৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫