ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে পলাশ আলী নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত পলাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে পলাশ আলীর মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। 

মান্দা থানার এসআই আশীষ কুমার সন্যাল বলেন, বাসচাপায় ঘটনাস্থলেই ওই কারারক্ষী নিহত হন। কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত

আপডেট সময় : ০৩:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫