ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

এইচএসসি পরীক্ষার ফল অসন্তোষ? যেভাবে জানবেন পুনর্নিরীক্ষণের ৯ নিয়ম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে। সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের ফল একযোগে ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর যদি কোনো পরীক্ষার্থী ফলাফলে সন্তুষ্ট না হন, তবে তারা পুনর্নিরীক্ষণের (Re-scrutiny) জন্য আবেদন করতে পারবেন।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) থেকে এই ফল পুনর্নিরীক্ষণের প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীদের অনলাইনে এই আবেদন করতে হবে এবং এর জন্য মোট নয়টি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়মগুলো জানানো হয়েছে।

ফল পুনর্নিরীক্ষণের জন্য যে ৯টি নিয়ম মানতে হবে:

১. প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd/) যেতে হবে। সেখানে নির্ধারিত স্থানে আপনার রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং ড্রপ ডাউন মেনু থেকে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

২. এরপর একটি মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরেই এসএমএস করে জানানো হবে।

৩. পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য সেই বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

৪. প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে। যদি কোনো বিষয়ে দুটি পত্র থাকে (যেমন: বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র), তবে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে।

৫. পরের স্ক্রিনে মোট প্রদেয় ফির পরিমাণ দেখতে পাবেন। বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিডিবিএল রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো জানতে পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করতে পারেন।

৬. ফি পরিশোধ করার পর আবেদনের পোর্টালে ফিরে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

৭. একবার ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পরেও যদি আপনি আরও কোনো বিষয় যুক্ত করতে চান, তবে একইভাবে তা করা যাবে। তবে এই ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

৮. ফি পরিশোধের আগে যদি আবেদন পরিবর্তন বা বাতিল করার প্রয়োজন হয়, তবে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর ফি এখনো দেওয়া হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে মনে রাখতে হবে, একবার ফি জমা দিলে আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।

৯. এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য হাতে লেখা (ম্যানুয়াল) কোনো আবেদন গ্রহণ করা হবে না। বিস্তারিত তথ্য জানতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd ভিজিট করতে পারেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

এইচএসসি পরীক্ষার ফল অসন্তোষ? যেভাবে জানবেন পুনর্নিরীক্ষণের ৯ নিয়ম

আপডেট সময় : ০৯:২২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫