ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ায় জাসদের নিন্দা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বারবার মতপ্রকাশের স্বাধীনতার কথা বললেও সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ও পাঁচ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। 

ইতোপূর্বে সাংবাদিক মঞ্জুল আলম পান্নাকেও সন্ত্রাসবিরোধী  আইনে গ্রেফতার করে তিন মাসের অধিক কারাবন্দি রাখা হয়েছিল।

জাসদ মনে করে, ২০২৪ এর ৫ আগস্ট পরবর্তীকাল থেকে এখন পর্যন্ত দেশে গণমাধ্যম এবং সাংবাদিকতায় স্বাধীনতা বলে কিছু নেই। গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর মব, গায়ের জোরে গণমাধ্যম দখল এবং রাষ্ট্রীয় নিপীড়ন দেশের সমগ্র গণমাধ্যমকে তথাকথিত ‘জাতীয় ঐকমত্যের অংশীদারদের’ একপক্ষীয় প্রচার মাধ্যমে পরিণত করা হয়েছে।

সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতারের মধ্য দিয়ে গণমাধ্যমকর্মীদের কলম ও মুখ বন্ধ রাখার হুমকি ও ভীতি প্রদর্শন করা হয়েছে। দেশে স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের অনুপস্থিতি একটি নিকৃষ্ট ফ্যাসিবাদী শাসন পরিস্থিতি তৈরি করেছে জাসদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্যের, আলোচনার উদ্যোগকে স্বাগত

সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ায় জাসদের নিন্দা

আপডেট সময় : ১০:৫৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫