ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার নিজেও তার দেশে ফেরার তারিখ উল্লেখ করেছেন। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় তিনি বলেছেন, ‘ইনশাআল্লাহ, আমি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাবো। আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় ১৮ বছর কাজ করেছি।’

লন্ডনে বাংলাদেশ সময় বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে অনুষ্ঠিত সভায় তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, ‘সামনের পথ অসম্ভব কঠিন। কঠিন পথ পাড়ি দিতে হবে। অনেকে সুন্দর কথা সুন্দর বলতে পারবেন কিন্তু আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে, যদি কঠিন পথ পাড়ি দিতে চাই।’

কয়েকটি পরিকল্পনার কথা তুলে ধরার জন্য এসময় তিনি উপস্থিতির উদ্দেশে বলেন, ‘আমি কি কিছু সময় পাবো?’ উপস্থিত অনেকে ‘সারা রাত’ বললে তারেক রহমান যোগ করেন, ‘সারা রাত পারবো না ভাই। সকালে কাম আছে, আপনাদেরও কাম আছে।’

এরপর তারেক রহমান ৩১ দফার বিষয়ে আলোচনা শুরু করেন। নির্বাচনি পরিকল্পনার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেন।

একপর্যায়ে তারেক রহমান তার পেছনে দাঁড়ানো নেতাদের সরে যেতে অনুরোধ করেন। এরপর আলোচনা চালিয়ে যাবেন কিনা, জানতে চান। শ্রোতাদের সম্মতি পেয়ে আবারও পরিবার কার্ড ও কৃষক কার্ড নিয়ে কথা বলেন।

উল্লেখ্য, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। সর্বশেষ, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বক্তব্যে দুটি বিষয় দৃষ্টিকটু লেগেছে: নাগরিক পার্টির নেতা

ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

আপডেট সময় : ০২:৫৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫