ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বিজয় দিবসে জাসদের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর উদ্যোগে রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মনির হোসেন, সহ-সম্পাদক আলী হাসান তরুণ, জাসদ নেতা হুমায়ুন কবির সরদার, আহসান হাবীব শামীম, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আবু হানিফ, শুভংকর দেব বাপ্পা, জাসদ নেতা অসিত সিংহ রায়, জাসদ ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি নুরতাজ পারভীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান খান রিপন, বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শেখ ছোরায়েদ সাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজনৈতিক দলসমূহ ও তাদের নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনীর পরাজয় স্বীকার ও আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিবাহিনী ও মুক্তিকামী জনগণের বিজয় অর্জিত হয়। এই বিজয় জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায় এবং জাতীয় অহংকারের বিষয়।

তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ মানুষ, সম্ভ্রমদানকারী ২ লাখ নারী, নির্যাতন ও অত্যাচার সহ্য করে অসীম ত্যাগ স্বীকারকারী মুক্তিকামী কোটি কোটি মানুষ, স্বাধীনতা সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা এবং মিত্রবাহিনী হিসেবে অংশগ্রহণকারী ভারতীয় সেনাবাহিনীর বীর ও শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনজাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

এ সময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, প্রবীণ জাসদ নেতা রতন কুমার দাস, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জনসংযোগ বিষয়ক সম্পাদক ও যুব জোটের সভাপতি শরীফুল কবির স্বপন, জাসদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম, সহ-সম্পাদক আলী হাসান তরুণ, শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, জাসদ নেতা আহসান হাবিব শামীম, অসিত সিংহ রায়, যুব জোট ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন খোকন, বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র)-এর সহ-সম্পাদক নঈম মল্লিক এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শেখ ছোরায়েদ সাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্যের, আলোচনার উদ্যোগকে স্বাগত

বিজয় দিবসে জাসদের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

আপডেট সময় : ০১:০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫