ঢাকা ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

অপারেশন ডেভিল হান্ট: যশোরে আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এর অংশ হিসেবে যশোরে সোমবার রাত থেকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বিকালে তাদের নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, যশোরের ডিবি পুলিশ সোমবার রাতভর অভিযান চালিয়ে ছয় জনকে আটক করে। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা, জেলা ছাত্রলীগের সাবেক নেতা, ইউপি সদস্যসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী। ডিবির বিশেষ অভিযানে বাবুল গাজীকে আটক করা হয়েছে। তিনি জেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক। সোমবার রাতে কাজীপাড়া কাঠালতলা এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাকে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। রাতে ডিবির আরেকটি দল সার্কিট হাউজ এলাকার নিজ বাড়ি থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা শরীফ আব্দুল্লাহ আল মারুফ পিয়াল ও তার ভাই যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আব্দুল্লাহ আল মাসুদ হিমেলকে আটক করে। ডিবির পৃথক আরেকটি দল সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা আলী হোসেনকে আটক করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে বোমা হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। একই মামলায় পুরাতন কসবার জিল্লু ফরাজিকে রাতে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। 

এ ছাড়া ডিবির পৃথক টিম যশোরের কিশোর গ্যাং চক্রের অন্যতম সদস্য ও পাঁচ মামলার আসামি স্টেডিয়ামপাড়ার অমিত হাসানকে আটক করে। তাকে স্টেডিয়ামপাড়ায় গত আগস্টে এক বাড়িতে চুরির ঘটনার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। যশোর ডিবির এসআই অলোক কুমার দে’র নেতৃত্বে একটি দল চৌগাছার সলুয়া পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল হোসেনকে আটক করে। পরে তাকে যশোরে বিএনপির পার্টি অফিস পোড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হয়।

যশোর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আওয়ামী লীগে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়। তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই জাতীয় সনদ ২০২৫: স্থগিতাদেশ চেয়ে করা রিটের আদেশ আজ

অপারেশন ডেভিল হান্ট: যশোরে আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৮:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫