মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিজয় র্যালি করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলার পাটবাজার দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয় র্যালি। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মী মিছিলে অংশ নেন। এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি বলেন, ‘শহীদ জিয়ার ১৯ দফা, বাংলাদেশি জাতীয়তাবাদ, ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে দেশনেত্রী খালেদা জিয়ার সংগ্রাম এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা-সব কর্মসূচিই স্বাধীনতার স্বপ্ন ও জনগণের আকাঙ্ক্ষার আলোকে প্রণীত।’
রিপোর্টারের নাম 






















