ঢাকা ১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশের একজন পরিদর্শকসহ দুই কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতুর টোলপ্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক মোজাহারুল ইসলাম ও উপসহকারী পরিদর্শক (এসআই) কায়েজ আলী। তারা পাবনার ঈশ্বরদী উপজেলায় কর্মরত ছিলেন। নিহত মোজাহারুল ইসলামের বাড়ি রংপুরে এবং কায়েজ আলীর বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে পেশাগত দায়িত্ব পালনে দুই পুলিশ কর্মকর্তা ঈশ্বরদীর রূপপুরে ছিলেন। সেতু এলাকায় টহল দিয়ে ভেড়ামারার টোলপ্লাজা হয়ে আবার রূপপুরের দিকে যাওয়ার কথা ছিল। তবে সেতু পার হয়ে টোলপ্লাজা অতিক্রম করার সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন দুই পুলিশ কর্মকর্তা। এরপর কাভার্ডভ্যানটি তাদের শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তারা নিহত হন।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‌‘মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। তবে কাভার্ডভ্যানটি জব্দ করা যায়নি। ময়নাতদন্ত ছাড়াই লাশ পাবনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই জাতীয় সনদ ২০২৫: স্থগিতাদেশ চেয়ে করা রিটের আদেশ আজ

কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট সময় : ০৬:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫