ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘৃণাস্তম্ভ তৈরি, গোলাম আযম-নিজামীর ছবিতে ময়লা নিক্ষেপ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবসে উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের ছবি প্রদর্শনী করে এতে ময়লা নিক্ষেপ করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলাভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একদল শিক্ষার্থী। এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘ঘৃণাস্তম্ভ’। সেখানে ময়লা নিক্ষেপ করেছেন তারা।

আয়োজক শিক্ষার্থীদের কয়েকজন বলেন, মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন দেশ পেয়েছি আমরা। কিন্তু মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিলেন সেই রাজাকার, আলবদরের উত্তরসূরিরা তাদের হিরো বানানোর চেষ্টা করছে। এর প্রতিবাদস্বরূপ মহান বিজয়ের এই দিনে রাজাকারের ছবি প্রদর্শনী করে সেখানে ময়লা-আবর্জনা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে।

আয়োজকেরা জানান, ছবিগুলো গোলাম আযম, কাদের মোল্লা ও মতিউর রহমান নিজামীর। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় কয়েকটি ছবিতে তাদের দাড়ি ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মুন্তাসির বিল্লাহ খান বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশে রাজাকারদের স্থান নেই। তাই তাদের ছবিতে ময়লা নিক্ষেপ করা হয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না: ইরানের ওপর পুনরায় হামলার স্পষ্ট ইঙ্গিত ট্রাম্পের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘৃণাস্তম্ভ তৈরি, গোলাম আযম-নিজামীর ছবিতে ময়লা নিক্ষেপ

আপডেট সময় : ০৬:০০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫