ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বন্দর নগরী চট্টগ্রামে বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সরকারি দফতর, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের লোকজন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।  

শুরুতে নগরের কাট্টলীতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন। এরপর বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে সর্বস্তরের মানুষ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিস্তম্ভে ফুল দিতে আসেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বিজয় দিবস উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে  পুরাতন রেলস্টেশন এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যাগে এক বিশাল যুব র‍্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়াও জেলার ১৫টি উপজেলায় যুব র‍্যালি করেছে জামায়াতে ইসলামী। 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই জাতীয় সনদ ২০২৫: স্থগিতাদেশ চেয়ে করা রিটের আদেশ আজ

চট্টগ্রামে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০২:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫