ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

জুলাই সনদে সব রাজনৈতিক দল সই করবে, আশা আইন উপদেষ্টার

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল মনে করেন, দেশের সব রাজনৈতিক দলই ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবে।

তিনি বলেন, “সব রাজনৈতিক দল যেভাবে নিষ্ঠার সঙ্গে এই আলোচনায় অংশ নিয়েছে, আমি জানি না তাদের চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে। তবে আমার মনে হয়, এই নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবে। জুলাই সনদ কিন্তু মূলত এর ভেতরের ‘কনটেন্ট’ (বিষয়বস্তু) নিয়ে হচ্ছে। মূল মতপার্থক্যটি কেবল বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। আমি বিশ্বাস করি, এখানে সবাই স্বাক্ষর করবেন।”

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা ড. আসিফ নজরুল এই মন্তব্য করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যখনই কোনো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তখনই নির্বাচন নিয়ে এমন একটি শঙ্কা বা অনিশ্চয়তা তৈরি হয়।” তবে তিনি সরকারের অবস্থান স্পষ্ট করে বলেন, “আমরা সরকারের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এ নিয়ে কোনো রকম দ্বিতীয় চিন্তা আমরা আলোচনার মধ্যেও আনি না।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

জুলাই সনদে সব রাজনৈতিক দল সই করবে, আশা আইন উপদেষ্টার

আপডেট সময় : ০৪:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫