ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

রাজউকের প্লট দুর্নীতি: হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে আজ আরো পাঁচজনের সাক্ষ্য

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দায়ের করা তিনটি পৃথক মামলায় ষষ্ঠ দিনের মতো আজ (বুধবার) আরো পাঁচজন সাক্ষ্য দেবেন।

বুধবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের এজলাসে এই সাক্ষীরা তাঁদের জবানবন্দি দেবেন। এই পাঁচজন সাক্ষী ইতোমধ্যে আদালতে হাজির হয়েছেন। তবে, আসামিরা বর্তমানে পলাতক থাকায় সাক্ষীদের জেরা করার সুযোগ থাকছে না।

এই পাঁচজন সাক্ষী হলেন— রাজউকের পরিচালক (উপসচিব) মো. তানজিল্লুর রহমান, কক্সবাজার সদরের সাব-রেজিস্ট্রার জাহিদুর রহমান, ঢাকা সদর রেকর্ড রুমের সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমান, রাজউকের কম্পিউটার অপারেটর মো. জাকির হোসেন এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিচালক-২ মো. আল মামুন মিয়া।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩১ জুলাই একই আদালত এই মামলাগুলোতে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। যেহেতু আসামিরা পলাতক আছেন, তাই তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পৃথক তিনটি মামলায় শেখ হাসিনাসহ মোট ১২ জন, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত ২০ জুলাই ঢাকার মহানগর দায়রা জজ আদালত তিনটি করে মোট ছয়টি মামলা বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ পাঠানোর নির্দেশ দেন।

মামলাগুলোর অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন— শেখ রেহানা ও তাঁর মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদক গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা দায়ের করে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, আরেক মেয়ে আজমিনা সিদ্দিকসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

রাজউকের প্লট দুর্নীতি: হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে আজ আরো পাঁচজনের সাক্ষ্য

আপডেট সময় : ০৩:৫৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫