ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

কোনও পাতানো নির্বাচনে যাবো না: কাদের সিদ্দিকী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘অধ্যাপক ইউনূসের সরকারের যে কর্মকাণ্ড, যাদের নিয়ে উনি ওঠেন বসেন, তারাই বাংলাদেশ না। তারা বাংলাদেশের হয়তো ২৫ ভাগও না। সেই জন্য সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমরা অবশ্যই নির্বাচন করবো। কিন্তু কোনও পাতানো নির্বাচনে আমরা যাবো না।’

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘স্বাধীনতা যার জন্য সেই মর্যাদা এখনও হয় নাই। এ দেশের মানুষ নির্বাচন চায়। ভালো নির্বাচন হয়নি বলেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ভালো নির্বাচন হলে শেখ হাসিনা সরকারের এইভাবে নির্মম পতন হতো না।’

এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

কোনও পাতানো নির্বাচনে যাবো না: কাদের সিদ্দিকী

আপডেট সময় : ১২:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫