ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

‘১৬ ডিসেম্বরের প্রত্যয়েই জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ পুনর্নির্মাণের সুযোগ দিতে পেরেছি’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস, বাংলাদেশের মানুষের জন্য শ্রেষ্ঠতম একটা দিন, এই দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, তখন মুক্তিযুদ্ধকালীন গৌরবগাঁথা, অসামান্য বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয় সেগুলো সব মনে পড়ে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বরের যে প্রত্যয় ছিল দেখেই আমরা ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে দিতে পেরেছি, এখানে আসলে ভালো লাগে। শহীদ মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা ওই সময়ে নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় মন সিক্ত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংস্কৃতিক ফ্যাসিবাদ ও বিপ্লবোত্তর সাহিত্য: বুদ্ধিবৃত্তিক দাসত্ব থেকে মুক্তির সন্ধানে

‘১৬ ডিসেম্বরের প্রত্যয়েই জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ পুনর্নির্মাণের সুযোগ দিতে পেরেছি’

আপডেট সময় : ০৮:৪৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫