ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ঈশ্বরগঞ্জকে মডেল অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই: মাজেদ বাবু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর উঠান বৈঠক হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ১০ নম্বর তারুন্দিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ উঠান বৈঠক হয়।

উঠান বৈঠকে মাজেদ বাবু বলেন, ‌‘নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। ঈশ্বরগঞ্জের উন্নয়নের প্রশ্নে কোনও দল নেই, মত নেই, নেই বিভাজন। এখানে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার। আগামী নির্বাচনে ধানের শীষ হোক ঈশ্বরগঞ্জের দলমত নির্বিশেষে সবার ঐক্যের প্রতীক। আমি আপনাদের কথা দিতে পারি এই ঈশ্বরগঞ্জ থেকে আমার কিছুই নেওয়ার নেই। এই ঈশ্বরগঞ্জ থেকে আপনাদের ভালোবাসা নিতে এসেছি। আর তার বিনিময়ে এই অঞ্চলকে একটি মডেল অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’ 

উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় এতে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের ডেটা সেন্টারে ড্রোন হামলা, বিশ্বব্যাপী সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

ঈশ্বরগঞ্জকে মডেল অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই: মাজেদ বাবু

আপডেট সময় : ১১:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫