ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

দিনাজপুরের হিলিতে মূল্য তালিকা না টানানো ও বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক আমদানিকারকসহ দুই ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকদের গুদাম ও কাঁচা বাজারে পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন অভিযান পরিচালনা করেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে পেঁয়াজ বিক্রির মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স রায়হান ট্রেডার্স নামে আমদানিকারক প্রতিষ্ঠানকে ৫০ হাজার ও পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী রাশেদুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন বলেন, কোনও ব্যবসায়ী যাতে ‌কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করতে না পারে, সেজন্য বাজারে এ অভিযান চালানো হয়েছে। পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনও ধরনের কারসাজি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করছি। কেউ যদি অতিরিক্ত মুনাফার আশায় ভোক্তাদের ক্ষতি করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫