ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

মিস্ট্রি-থ্রিলার ‘গ্যাড়াকল’-এ প্রধান চরিত্রে ইন্তেখাব দিনার, মাহি ও তানভীর

ইন্তেখাব দিনার, সামিরা খান মাহি এবং আবু হুরায়রা তানভীরকে নিয়ে নির্মিত হয়েছে মিস্ট্রি-থ্রিলার ঘরানার ফ্ল্যাশ ফিকশন ‘গ্যাড়াকল’। ‘কর্মের ফলে গ্যাড়াকলে’—এই শিরোনামে সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘গ্যাড়াকল’-এর পোস্টার। পোস্টারটিতে দেখা যায়, দিনার মাহিকে ধরে দাঁড়িয়ে আছেন এবং তানভীর তাদের দিকে তাকিয়ে আছেন। রাকায়েত রাব্বি পরিচালিত এই ফিকশনটি ১৬ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে।

‘গ্যাড়াকল’-এর গল্প রিমি, অনিক ও মোশতাক নামের তিন চরিত্রকে ঘিরে আবর্তিত হয়েছে। ছুটি কাটাতে গিয়ে রিমি এবং অনিক বেড়াতে যায়। সেখানে রিমির পরিচয় হয় চিত্রশিল্পী মোশতাকের সঙ্গে। এরপর তারা একে-অপরের কাছে আসতে থাকলে রিমি-অনিকের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। কিন্তু এই সম্পর্কগুলো আসলে কতটুকু সত্য? চোখে যা দেখা যায়, তার সবটাই কি বাস্তব? এই সব রহস্য উন্মোচিত হবে ‘গ্যাড়াকল’ মুক্তির পর।

নির্মাতা রাকায়েত রাব্বি বলেন, “জীবনে নানা রকমের ঘটনা ঘটে, যার অনেক কিছুই বলা যায় না বা প্রকাশ করা যায় না। কিন্তু সেসব ঘটনার প্রভাব সারা জীবন থেকে যায়। তেমনই একটি ঘটনার বর্ণনা রয়েছে ‘গ্যাড়াকল’-এর গল্পে। শিক্ষাজীবন এবং পরবর্তী সময়ের কথা বলা হয়েছে এখানে। দর্শকদের এটি ভালো লাগবে।”

সামিরা খান মাহি তাঁর চরিত্র নিয়ে বলেন, “‘গ্যাড়াকল’-এ আমার চরিত্রটি একটু রহস্যময়। আমাকে বেশির ভাগ সময় ফ্যাশনেবল লুকে দেখা গেলেও অল্প সময়ের জন্য আমি আবার ভিন্ন লুকে হাজির হব। দর্শকেরা প্রথমে চরিত্রটিকে ভুল বুঝলেও পরে এর আসল কারণটা বুঝতে পারবেন।”

এতে আরও অভিনয় করেছেন সুষমা সরকার, হুমায়রা স্নিগ্ধা, শিহাব, সাদি শুভ প্রমুখ। নাজিম উদ দৌলার গল্প ও সংলাপে ‘গ্যাড়াকল’-এর চিত্রনাট্য রচনা করেছেন রাকায়েত রাব্বি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমঝোতার চাঁদা বৈধ হলেও চাঁদাবাজি রুখতে কঠোর হুঁশিয়ারি নৌমন্ত্রীর

মিস্ট্রি-থ্রিলার ‘গ্যাড়াকল’-এ প্রধান চরিত্রে ইন্তেখাব দিনার, মাহি ও তানভীর

আপডেট সময় : ০১:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫