ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

আরিফিন শুভ ও মন্দিরার ‘নীলচক্র’ এবার যুক্তরাষ্ট্রে ২৪টি শহরে মুক্তি পাচ্ছে

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উত্তর আমেরিকায় মুক্তি পেতে চলেছে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর সিনেমা ‘নীলচক্র’। গত কোরবানির ঈদে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও তেমন কাঙ্ক্ষিত সাড়া জাগাতে পারেনি। এবার মিঠু খান পরিচালিত এই সিনেমাটির গন্তব্য হলো উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা।

আগামী ১৭ অক্টোবর দেশ দুটিতে ‘নীলচক্র’ মুক্তি পাবে। বায়স্কোপ ফিল্মস ছবিটি পরিবেশনা করছে। শুধু যুক্তরাষ্ট্রেই মোট ২৪টি শহরে মুক্তি পাচ্ছে এটি। এর পাশাপাশি কানাডার একাধিক শহরেও সিনেমাটি দেখা যাবে।

পরিবেশক প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকোসহ মোট ২৪টি শহরে দর্শকরা ছবিটি দেখতে পাবেন। উল্লেখ্য, এই পরিবেশক সংস্থাটি এর আগে অর্ধশতাধিক বাংলা ছবি উত্তর আমেরিকায় মুক্তি দিয়েছে।

এ প্রসঙ্গে বায়স্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, “আমরা প্রথম লাস ভেগাসে ছবিটার প্রিভিউ করার পরই এটি বিপণনের সিদ্ধান্ত নিই। আমার মতে, ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মন্দিরা চক্রবর্তী হচ্ছেন নেক্সট সুপারস্টার। এই ছবিটির প্লটও ভিন্নধর্মী, যা দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।”

অত্যাধুনিক প্রযুক্তি এবং এর ভেতরে লুকিয়ে থাকা ফাঁদকে কেন্দ্র করেই ‘নীলচক্র’-এর গল্প আবর্তিত হয়েছে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা। মিঠু খান সিনেমাটি পরিচালনা করেছেন এবং এটি প্রযোজনা করেছেন এনায়েত আকবর।

ছবিটির ওভারসিজ রিলিজ প্রসঙ্গে অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী বলেন, “নিউইয়র্কসহ উত্তর আমেরিকার দর্শকেরা দীর্ঘদিন ধরেই ছবিটি কবে মুক্তি পাবে তা জানতে চাইছিলেন। অবশেষে বায়স্কোপের ব্যানারে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এই ছবিটির গল্প একই সাথে বিনোদন দেবে এবং একটি সামাজিক বার্তাও বহন করবে।”

‘নীলচক্র’-এর অফিশিয়াল প্রিমিয়ার আগামী ১৭ অক্টোবর নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে অনুষ্ঠিত হবে।

এতে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমঝোতার চাঁদা বৈধ হলেও চাঁদাবাজি রুখতে কঠোর হুঁশিয়ারি নৌমন্ত্রীর

আরিফিন শুভ ও মন্দিরার ‘নীলচক্র’ এবার যুক্তরাষ্ট্রে ২৪টি শহরে মুক্তি পাচ্ছে

আপডেট সময় : ০১:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫