চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে দেয়ালে চিকা মারার সময় তিন জনকে আটকের পর পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মসজিদ সংলগ্ন কবরস্থানের দেয়ালে চিকা মারার সময় ওই তিন জনকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ তিন জনকে হেফাজতে নেয়।
আটকরা হলেন- নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন পৌরসভা যুবলীগের সহ-সভাপতি তারেক হোসেন এবং একই দলের কর্মী আকরাম ও মোহাম্মদ বেলাল।
এ প্রসঙ্গে স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গাউছিয়া কমিটি, তালিমুদ্দীন মাদ্রাসা ও উপজেলা মসজিদ সংলগ্ন কবরস্থানের দেয়ালে চিকা মারার সময় যুবলীগের তিন জনকে হাতেনাতে আটক করা হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মী, ছাত্র সমন্বয়ক ও সাধারণ জনগণ তাদের আটক করে। পরে পুলিশে সোপর্দ করা হয়।
ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, আটকদের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























