ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রীকে শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে দুটি ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আরও একটি মামলায় (শ্যোন অ্যারেস্ট) গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ আবেদন মঞ্জুর করেন। বর্তমানে তামান্না ফেনী কারাগারে এবং সাজ্জাদ রাজশাহী কারাগারে বন্দি আছেন। সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন তারা।

চট্টগ্রাম মহানগর আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, ‘সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আরও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। চান্দগাঁও থানায় করা এসব মামলার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ ও তার স্ত্রীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছিল। আদালতে শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন।’

তিনি আরও বলেন, ‘এর মধ্যে একটি মামলায় সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্নাকে অপর মামলায় সাজ্জাদ, খোরশেদ ও ফজলে রাব্বিকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। বর্তমানে তামান্না ফেনী কারাগারে এবং সাজ্জাদ রাজশাহী কারাগারে বন্দি আছেন। তারা কারাগার থেকে শুনানিতে অংশ নেন।’

সম্প্রতি উচ্চ আদালত থেকে চারটি হত্যা মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্না। সেপ্টেম্বরের শেষ দিকে হাইকোর্ট থেকে তারা জামিন পান। তবে ওই আদেশ চলতি সপ্তাহের শেষের দিকে চট্টগ্রামের আদালতে পৌঁছালে বিষয়টি প্রকাশ্যে আসে। যা এতদিন গোপন ছিল। বর্তমানে সাজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী তামান্না ফেনী জেলা কারাগারে রয়েছেন। গত মাসে তাদের চট্টগ্রাম কারাগার থেকে ওই দুই কারাগারে স্থানান্তর করা হয়।

পুলিশ, প্রশাসন ও সাংবাদিকদের কাছ থেকে জামিনের বিষয়টি আড়ালে রাখতে পদে পদে কৌশলেরও আশ্রয় নেন তারা। শেষ পর্যন্ত খবর আর চাপা থাকেনি। সাজ্জাদ ১০টি খুনসহ ১৯ মামলার আসামি। এর মধ্যে চট্টগ্রামে জোড়া খুন, প্রকাশ্যে সন্ত্রাসী বাবলার আলোচিত খুনও রয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধেও রয়েছে একাধিক খুনসহ আটটি মামলা।

জামিনের বিষয়টি স্বীকার করে সাজ্জাদের আইনজীবী আবু বক্কর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারাবন্দি সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না চারটি মামলায় জামিন পেয়েছেন। সেই জামিননামা কারাগারে পাঠানো হয়েছে।’

গত ১৫ মার্চ রাজধানী থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। ১০ মে তামান্নাকে গ্রেফতার করা হয় বহদ্দারহাট এলাকা থেকে। এরপর থেকে কারাগারে বন্দি আছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, জারি সতর্কতা

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রীকে শ্যোন অ্যারেস্ট

আপডেট সময় : ০৪:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫