ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা আলোচনার জন্য সচিবালয়ে গেছেন। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তারা সবিচালয়ে যান। বাকিরা শিক্ষা ভবন মোড়ে অবস্থান করছেন।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা ডাকসুর সামনে জড়ো হয়ে স্লোগান দিয়ে কর্মসূচি শুরু করেন। পরে দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে ব্যারিকেড ভেঙে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখেন ডাকসুর নেতারা।
দুপুর ১টা নাগাদ বিক্ষোভকারীরা ডাকসুর সামনে স্লোগান দিতে থাকেন এবং জমায়েত বাড়তে থাকে। জমায়েতে উপস্থিত আছেন ডাকসুর সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি, সমাজসেবা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন হল সংসদ নেতারা।
ডাকসু নেতাদের তিন দয়া দাবি হলো, শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং লীগের ‘সন্ত্রাসী’দের গ্রেফতার করা।
রিপোর্টারের নাম 

























