ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ জাতীয় ছাত্রশক্তির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ করেছে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় আধ ঘণ্টা ধরে সব গাড়ি স্থবির হয়ে থাকতে দেখা গেছে।

অবরোধে ‘অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট’, ‘হাদীর ওপর গুলি কেন, প্রসাশন জবাব চাই’,  এক-দুই-তিন-চার,জাহাঙ্গীর তুই গদি ছাড়’সহ নানা স্লোগান দেন ছাত্রশক্তির নেতাকর্মীরা।  

অবরোধে ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার বলেন, “আমরা আজকে শান্তিপূর্ণ ও গণতন্ত্রিক আন্দোলন কর্মসুচি পালন করবো। আমাদের আন্দোলন জনদুর্ভোগ তৈরি করার জন্য নয়। আমাদের কর্মসুচি জনমত ও ন্যায়ের কর্মসুচি। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে, যাতে জনদুর্ভোগ কম হয়।’’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী বৃদ্ধি, হজ ব্যবস্থাপনা সহজ করার উদ্যোগ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ জাতীয় ছাত্রশক্তির

আপডেট সময় : ০২:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫