ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

রাউজানের তালিকাভুক্ত সন্ত্রাসী ৩০ বছর পর গ্রেফতার

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চট্টগ্রামের রাউজান উপজেলার শীর্ষ সন্ত্রাসী আবু তাহেরকে দীর্ঘ ৩০ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) রাত ২টায় রাউজান থানাধীন নোয়াপাড়া সামালদার পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু তাহের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সামালদারপাড়া গ্রামের সৈয়দ আহমদের ছেলে।

রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৯৯৬ সালের ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের বাসিন্দা এমদাদুল হক ওরফে খোকনকে ঘরে ঢুকে আবু তাহেরসহ তার সহযোগীরা থ্রি-নট থ্রি রাইফেল দিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন। মামলায় আবু তাহেরসহ ১৫ জনকে আসামি করা হয়।

মামলাটি তদন্ত শেষে রাউজান থানা পুলিশ ১৯৯৭ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে ৩৬৪/৩০২/৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করে। আদালত বিচারকার্য শেষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত আসামি আবু তাহেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও চার বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতার আবু তাহের মামলা দায়ের হওয়ার পর থেকে প্রায় ৩০ বছর পলাতক ছিল।

পুলিশ জানিয়েছে, আবু তাহের একসময় জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিল। ক্রসফায়ারের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। গত বছরের ৫ আগস্টের পর দেশে ফিরে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, জারি সতর্কতা

রাউজানের তালিকাভুক্ত সন্ত্রাসী ৩০ বছর পর গ্রেফতার

আপডেট সময় : ০১:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫