ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ডাকসুর স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ বিভিন্ন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু  করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা ডাকসুর সামনে জড়ো হয়ে স্লোগান দিয়ে কর্মসূচি শুরু করেন।

এ দিন দুপুর ১২টায় কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। তবে অংশগ্রহণকারীরা আসতে সময় লাগায় কর্মসূচি দেরিতে শুরু হয়।

দুপুর ১টা নাগান বিক্ষোভকারীরা ডাকসুর সামনে স্লোগান দিতে থাকেন এবং জমায়েত বাড়তে থাকে। জমায়েতে উপস্থিত আছেন ডাকসুর সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি, সমাজসেবা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন হল সংসদ নেতারা।

প্রসঙ্গত, হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেফতার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’দের গ্রেফতারের দাবিতে রবিবার (১৪ ডিসেম্বর) রাতে ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে ডাকসু।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী বৃদ্ধি, হজ ব্যবস্থাপনা সহজ করার উদ্যোগ

ডাকসুর স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু

আপডেট সময় : ০১:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫