ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির বলেছেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। তবে কোন দেশে বা কখন নেওয়া হবে তা চূড়ান্ত হয়নি।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সামনে সাংবাদিকদের তিনি ব্রিফিং করে এ কথা জানান।
জাবের বলেন, বিদেশে নিয়ে যাওয়ার জন্য তার সব কাগজপত্র দেওয়া হয়েছে, সরকারি প্রক্রিয়া শেষ হলেই তাকে বিদেশে নেওয়া হবে।
তিনি জানান, হাদিকে বিদেশে পাঠানোর জন্য তার সতীর্থরা এয়ারক্রাফট ভাড়া করেছেন। তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত।
জাবের অভিযোগ করে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার অবহেলায় অপরাধীরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে। আমরা জানতে পেরেছি তারা পালিয়ে গেছেন এবং বাংলাদেশের সব অপরাধীরা ভারতে আশ্রয় নিচ্ছেন।
গোয়েন্দাদের মধ্যে কেউ কেউ এখনও আওয়ামী লীগের হয়ে কাজ করছে। এ সময় তিনি জানান, হাদির ওপর বর্বরোচিত হামলা ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ হবে।
রিপোর্টারের নাম 

























