ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

লেভেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত, ইনক্লুসিভ নির্বাচনের দাবি জাতীয় পার্টির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশে একটি ইনক্লুসিভ (সবার অংশগ্রহণে) নির্বাচন হতে হবে এবং সবার ভোটের অধিকার নিশ্চিত করা উচিত। লেভেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত দাবি করে তিনি আইনশৃঙ্খলার পরিস্থিতি নির্বাচন উপযোগী করা ও প্রশাসনকে নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচনের জন্য যে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ দরকার, তা নেই। তিনি মন্তব্য করেন, তত্ত্বাবধায়ক সরকার তিন মাসে নিরপেক্ষ নির্বাচন করতে পারলেও এই সরকার এত দিনেও নিরপেক্ষতা দেখাতে পারেনি। তিনি অভিযোগ করেন যে, প্রশাসনকে জামায়াত ও বিএনপির মাঝে ভাগাভাগি করে দেওয়া হয়েছে এবং দেশে একটি ‘ভাগাভাগির সরকার’ চলছে। তিনি হুঁশিয়ারি দেন, নিরপেক্ষ নির্বাচন করতে না পারলে ইতিহাস এর বিচার করবে।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, দেশে হানাহানি, খুনোখুনির যে পরিস্থিতি চলছে, গত ৫৪ বছরে এমনটি দেখা যায়নি। তিনি মনে করেন, একটি সেরা নির্বাচন সংক্রান্ত প্রধান উপদেষ্টার বক্তব্য আর বাস্তবতার মধ্যে কোনো মিল নেই। তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে একজন প্রার্থীর ওপর হামলার ঘটনা উল্লেখ করে আনিসুল ইসলাম মাহমুদ প্রশ্ন তোলেন, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিই যদি উৎসব হয়, তবে বলার কিছু নেই।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান দ্বন্দ্বে মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

লেভেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত, ইনক্লুসিভ নির্বাচনের দাবি জাতীয় পার্টির

আপডেট সময় : ০১:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫