ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ইতালি সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ইতালির রোমে দুই দিনের গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টা রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১১টায় ড. মুহাম্মদ ইউনূস ঢাকা থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি সেখানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর আয়োজনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ফুড ফোরামের’ মূল ইভেন্টে অংশ নিয়েছিলেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

ইতালি সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় : ১০:৩৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫