ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

খুলনায় নির্বাচনি দায়িত্বে মাঠে থাকছেন ১৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের জন্য খুলনার ছয়টি আসনে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার খুলনা জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খোন্দকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে ছয়টি নির্বাচনি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার জন্য ১৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ১২ ডিসেম্বর থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়োগ দেওয়া হলো।

খুলনা মহানগরীর দুটি আসনের মধ্যে নগরীর ১ নম্বর ওয়ার্ড থেকে ১৫ নম্বর ওয়ার্ড পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কমিশনার নাজমুস সাকিব এবং সহকারী কমিশনার শেখ রায়হানা ইসলামকে, নগরীর ১৬ নম্বর ওয়ার্ড থেকে ৩১ নম্বর ওয়ার্ড পর্যন্ত সহকারী কমিশনার ইমরান হাসান এবং সদর সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রর্বত্তীকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া খুলনার জেলার চারটি আসনের মধ্যে রূপসায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, দিঘলিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, বটিয়াঘাটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শোয়েব শাত-ঈল- ইভান, তেরখাদায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ, ডুমুরিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ফুলতলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, দাকোপে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেবগাতুল্যাহ, পাইকগাছা উপজেলায় মো. ফজলে রাব্বী ও কয়রা উপজেলায় সহকারী কমিশনার দীপেন সাধক রনিকে নিয়োগ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় নির্বাচনি দায়িত্বে মাঠে থাকছেন ১৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

আপডেট সময় : ০৮:৪৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫