ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রথম জরিমানা গুনলেন বিএনপির প্রার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গাড়িবহর ও মোটরসাইকেল নিয়ে শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করায় শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে তাকে এ জরিমানা করা হয়। 

বিকালে লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এ অভিযান পরিচালনা করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তফসিল ঘোষণার পর চট্টগ্রামে এই প্রথম কোনও প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা করা হলো।

চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার বিকালে লোহাগাড়ার বটতলী স্টেশন মোড়ে মোটরসাইকেল ও অন্যান্য গাড়িবহর নিয়ে শোডাউন করেন বিএনপির সম্ভাব্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে ওই প্রার্থীকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা,২০২৫ এর ৯ ধারা লঙ্ঘন ২৭(ক) করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনও প্রার্থী বা তার সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রথম জরিমানা গুনলেন বিএনপির প্রার্থী

আপডেট সময় : ০৭:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫