ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

নিজের পোস্টার-ব্যানার নিজেই সরাচ্ছেন জামায়াত প্রার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণার পর কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর তার নিজের পোস্টার, ব্যানার অপসারণ শুরু করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা ফায়ার সার্ভিস এলাকায় তিনি ও তার কর্মী-সমর্থকরা এসব পোস্টার, ব্যানার অপসারণ করেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেন।

এতে যেসব প্রার্থী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড টানিয়েছেন, সেগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্টদের সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে নাসির উদ্দীন কমিশন।

বুধবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফশিল ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে। ওই নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে তা সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থী/ব্যক্তিদের তফশিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে/দায়িত্বে অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। এ লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া প্রয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

নিজের পোস্টার-ব্যানার নিজেই সরাচ্ছেন জামায়াত প্রার্থী

আপডেট সময় : ০৮:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫