ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

মিয়ানমারে পাচার করা হচ্ছিল সিমেন্ট ও লুঙ্গিসহ, আটক ২২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

সাগরপথে মিয়ানমারের পাচারকালে সেন্টমার্টিনের অদূরে কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সিমেন্ট ও বার্মিজ লুঙ্গি পাচারের সময় ২২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কোস্টগার্ডের জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্রে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, একই রাতে একই এলাকায় আরেকটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় ১২০০ পিস বার্মিজ লুঙ্গি (মূল্য প্রায় ১২ লাখ টাকা) জব্দ করা হয়। এ ঘটনায় ১১ জন মিয়ানমারের পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দ করা মালামাল, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড। পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মিয়ানমারে পাচার করা হচ্ছিল সিমেন্ট ও লুঙ্গিসহ, আটক ২২

আপডেট সময় : ০৮:১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫