ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ই-মেইল সার্ভারে চলতি সপ্তাহে সাইবার হামলা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ল্যঁরে নুনেজ।

আরটিএল রেডিওকে নুনেজ বলেন, সাইবার হামলার ঘটনা ঘটেছে। অপরাধীরা একাধিক কিছু ফাইলে প্রবেশ করতে সক্ষম হয়েছে, তবে সেগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি।

হামলার উৎস সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে এ ঘটনার তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও জানান, আমরা সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের কর্মকর্তাদের জন্য কমপিউটার সিস্টেমে প্রবেশের শর্ত আরও কঠোর করা হয়েছে।

সূত্র: রয়টার্স

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনা এআই বিপজ্জনক: মেধা সম্পদ চুরির অভিযোগে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা

আপডেট সময় : ০২:৫৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫