মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১১ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কেআইবিতে কিশোরগঞ্জ উপজেলা সমিতির সংবর্ধনা ও শিক্ষার্থী সমাবেশ

  • হালনাগাদ সময় : ০৬:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা’র বিশেষ সংবর্ধনা ও শিক্ষার্থী সমাবেশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও রাজধানীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের এক মিলনমেলা বসে।

অনুষ্ঠানে বুয়েট, ডুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজসহ দেশের ১১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী অংশ নেন। বিকেলে ডিজিটাল নিবন্ধন, স্যুভেনির সংগ্রহ এবং ফটোবুথে ছবি তোলার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সমিতির সভাপতি নাদির বেগ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (৩০৭) সংসদ সদস্য বিলকিস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. আব্দুর রউফ এবং রংপুর বিভাগ সমিতি ঢাকার সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিলকিস ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘শেকড়কে ভুলে যাওয়া চলবে না। কিশোরগঞ্জের উন্নয়নে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।’

সচিব মো. আব্দুর রউফ বলেন, ‘পিছিয়ে পড়া জনপদ হওয়া সত্ত্বেও আমাদের সন্তানেরা মেধার স্বাক্ষর রাখছে। সম্মিলিত প্রচেষ্টায় এলাকার বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা সম্ভব।’ অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া লিটনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কেআইবিতে কিশোরগঞ্জ উপজেলা সমিতির সংবর্ধনা ও শিক্ষার্থী সমাবেশ

হালনাগাদ সময় : ০৬:২৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬