ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

এই সরকারের আমলেই হচ্ছে বিচার বিভাগের আলাদা সচিবালয়: আইন উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় এই অন্তর্বর্তী সরকারের সময়েই হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই গঠিত হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন এবং হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।

আসিফ নজরুল বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কারমূলক কাজ করেছি। কারো কোনো সাহায্য ছাড়াই আমরা নিজেদের উদ্যোগে এগুলো করেছি। আগামীকাল আমরা অনলাইন জামিননামা (বেইল বন্ড) উদ্বোধন করব। এই জামিননামার জন্য একজন ব্যক্তিকে আদালতে জামিন পাওয়ার পর মুক্তি পাওয়া পর্যন্ত ১২টি ধাপ পার হতে হয়। কোনো কোনো ধাপে টাকা দিতে হয়, আবার ১২টি ধাপেই তাকে হয়রানির শিকার হতে হয়। আগামীকাল আমরা একটি পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছি। একটি মাত্র ক্লিকেই আদালতের রায় থেকে জামিননামা সরাসরি আসামির কাছে জেলখানায় পৌঁছে যাবে। তিনি জানান, এটি সরকারের নিজস্ব অর্থায়নে করা হয়েছে এবং কারো সহযোগিতা লাগেনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং ব্যারিস্টার অনীক আর হকও এতে বক্তব্য রাখেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখার লড়াই: শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান, সামনে পাহাড়সম সমীকরণ

এই সরকারের আমলেই হচ্ছে বিচার বিভাগের আলাদা সচিবালয়: আইন উপদেষ্টা

আপডেট সময় : ১২:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫