ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

আড়াইহাজারে ইলিশ সংরক্ষণে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

ইলিশ মাছ সংরক্ষণের জন্য বিশেষ অভিযানে নেমে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথভাবে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৮ কেজি ইলিশ মাছ জব্দ করেছে।

সোমবার বিকেলে উপজেলার চৈতানকান্দা ও দয়াকান্দা এলাকার মেঘনা নদীর তীরে এই অভিযান চালানো হয়। পরে জব্দ করা জালগুলো লোকজনের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার হওয়া ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলামসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার বলেন, মা ইলিশ সংরক্ষণে আমাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। নদীতে অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে সর্বদা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি: রাজনৈতিক সদিচ্ছা ও প্রাতিষ্ঠানিক সংস্কারই কি একমাত্র পথ?

আড়াইহাজারে ইলিশ সংরক্ষণে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট সময় : ১০:০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫