ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ব্যবসায়িক প্রবৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা ও প্রবৃদ্ধি এখন অনেকটাই নির্ভর করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–ভিত্তিক প্রযুক্তির ওপর। ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণ থেকে দক্ষতা বৃদ্ধি—সব ক্ষেত্রেই এআই হয়ে উঠছে নতুন শক্তি। এই পরিবর্তনের বাস্তব প্রভাব ও সম্ভাবনা তুলে ধরতেই ‘ব্যবসায়িক প্রবৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত এই সেমিনারে সহযোগিতা করে আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান নেটকম লার্নিং গ্লোবাল লিমিটেড।

সেমিনারে এআই প্রযুক্তির সম্ভাবনা, ব্যবসায়িক প্রয়োগ, ভবিষ্যৎ প্রবণতা ও বাস্তব উদাহরণ তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যবসা ও প্রযুক্তি সমন্বয়–বিষয়ক বিশেষজ্ঞ ফাহমিদুল আলম। তিনি জানান, বিশ্বব্যাপী ব্যবসা খাত দ্রুত এআইনির্ভর হয়ে উঠছে; ফলে প্রতিষ্ঠানগুলোকে সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এই রূপান্তরের সঙ্গে মানিয়ে নেওয়া অত্যন্ত জরুরি।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ বলেন, “বিশ্ব এখন বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যবসায় প্রতিযোগিতায় টিকে থাকতে এআই প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। এনার্জিপ্যাক নিজস্ব কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা সমন্বিত করে আরও আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে চায়।”

সেমিনারে অংশগ্রহণকারীরা পরে প্রশ্নোত্তর পর্বে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন। এতে তারা নিজ নিজ প্রতিষ্ঠানে এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা লাভ করেন।

দুই দশকের অভিজ্ঞতাসম্পন্ন মাইক্রোসফট স্বীকৃত আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান নেটকম লার্নিং গ্লোবাল লিমিটেড মাইক্রোসফট, এডব্লিউএস, সিসকো, গুগল ক্লাউড ও এআই সার্টিফিকেশনসহ নানা কোর্স পরিচালনা করে থাকে।

এনার্জিপ্যাকের জ্যেষ্ঠ পেশাজীবীদের আধুনিক প্রযুক্তি জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করতে নেটকমের সহযোগিতায় আয়োজিত এই সেমিনার ভবিষ্যতের উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধে মার্কিনদের সমর্থন হ্রাস: ট্রাম্পের জনপ্রিয়তাও তলানিতে

ব্যবসায়িক প্রবৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব তুলে ধরলেন বিশেষজ্ঞরা

আপডেট সময় : ০৬:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫