ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

অভিনয়ের পর এবার প্রযোজকের ভূমিকায় তাসনিয়া ফারিণ

টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয়তা পাওয়ার পর বড় পর্দাতেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ চলচ্চিত্রের মাধ্যমে টালিউডে অভিষেক হয় তাঁর। এরপর চলতি বছরের কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে তিনি ঢালিউডেও নিজের যাত্রা শুরু করেন।

এবার এই তারকা নিজের কর্মজীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন। ফারিণ এবার প্রযোজক হিসেবে কাজ শুরু করার পরিকল্পনা করেছেন।

গত শনিবার সন্ধ্যায় তিনি তাঁর ফেসবুকে ব্যক্তিগত উদ্যোগে একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরুর আগ্রহ প্রকাশ করেন। তিনি নেটিজেনদের কাছে জানতে চান, প্রতিষ্ঠানটির কী নাম দেওয়া উচিত। ভক্তরা মন্তব্যের ঘরে নানা রকম নাম প্রস্তাব করেন।

আজকের পত্রিকাকে তাসনিয়া ফারিণ জানিয়েছেন, “আমি নিজের মতো করে কিছু কাজ করতে চাই। এই কারণেই প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা করছি, যাতে করে আমার নিজের ভাবনাগুলো পর্দায় ফুটিয়ে তুলতে পারি।”

ফারিণ আরও জানান যে, এই বছরের শেষের দিকে তাঁর গাওয়া একটি নতুন গানের ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হবে।

গত বছর ফারিণ ‘রঙে রঙে রঙিন হব’ গানটি প্রকাশ করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই গানটিতে তাঁর সহশিল্পী ছিলেন তাহসান খান, আর সুর ও সংগীতায়োজন করেছিলেন ইমরান মাহমুদুল। এবারও তাঁর নতুন গানের সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। নতুন এই গানে ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরানও। গানটির মিউজিক ভিডিও তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কি না জানতে চাইলে ফারিণ বলেন, “এতদূর এখনো ভাবিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু হচ্ছে, এরপর নতুন পরিকল্পনা করব। তবে এই প্রতিষ্ঠান থেকে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।”

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিকিমে উৎপত্তি: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প

অভিনয়ের পর এবার প্রযোজকের ভূমিকায় তাসনিয়া ফারিণ

আপডেট সময় : ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫