ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ পিকআপ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। সোমবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর একটি অপারেশনাল দল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি পিকআপ ভ্যানসহ বিপুল সংখ্যক উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর বাজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা।

এ প্রসঙ্গে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও পণ্য চোরাচালানসহ যেকোনো সীমান্ত অপরাধ প্রতিরোধে ৬০ বিজিবির অভিযানিক কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এই চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী থেকে মাইন সরাতে ন্যাটোর সহায়তা পাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ পিকআপ জব্দ

আপডেট সময় : ০৩:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫