আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের একাধিকবার উত্তেজনার সৃষ্টি হয়/নাসিরুল ইসলাম
‘আমরা জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন সচিবালয়ের সামনে বিক্ষোভ করছে। জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অবিলম্বে সনদের বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচারসহ বিভিন্ন দাবিতে তারা এই বিক্ষোভ করছে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার উত্তেজনা সৃষ্টি হয়।
রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন ‘আমরা জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন/নাসিরুল ইসলাম
সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারা জাতীয় প্রেসক্লাবসংলগ্ন সড়কের সামনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান নেয়।
তারা বারবার সচিবালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়।
‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম ইমন বলেন, “সরকারকে আমরা বারবার সময় দিয়েছি, কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা আবার রাজপথে নেমে এসেছি।”
তিনি আরও বলেন, “পুলিশ আমাদের কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছে। এখন পর্যন্ত আমাদেরকে স্বীকৃতি দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং নানাভাবে জুলাই মাসকে হেয় করার প্রবণতা দেখা যাচ্ছে। আমরা আমাদের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছি। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।”
রিপোর্টারের নাম 

























