ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য হোসেন মিয়া। রবিবার (৭ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক আইডি থেকে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও পোস্ট করে তিনি রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে হোসেন মিয়া এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তার বাড়ি উপজেলার কলাকান্দা এলাকায়।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি ভিডিও বার্তায় দুধ দিয়ে গোসল করতে করতে হোসেন মিয়াকে বলতে শোনা যায়, ‘জীবন থেকে রাজনীতি একেবারে মুইছা ফেললাম। জীবনেও আর রাজনীতি করবো না। জীবনের সবকিছু ব্যয় করেছি রাজনীতির পেছনে।

দলের সব কর্মীর উদ্দেশে বলতে চাই, জীবনে যদি টাকা না থাকে, মামু-খালু না থাকে, শ্বশুরবাড়ি পাওয়ার (ক্ষমতা) না থাকে, তাহলে তারা রাজনীতি কইরেন না। করলে আমার মতো অবস্থা হবে। জীবন থেকে রাজনীতি একেবারে মুইছা ফেললাম। এই জন্য দুধ দিয়ে গোসল করলাম। রাজনীতি আর করব না।

উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান বলেন, ওই নেতার ফেসবুক আইডি ঘেঁটে তাঁর রাজনীতি ছাড়ার ঘোষণার বিষয়টি জেনেছেন। ভিডিওটি দেখেছেন। এ নিয়ে আপাতত কিছু বলতে চান না। এ বিষয়ে পরে তার সঙ্গে কথা বলবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে রাশিয়ার কড়া বার্তা: অবিলম্বে যুদ্ধবিরতি ও বেসামরিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

আপডেট সময় : ০৪:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫