ঢাকা ০৮:০০ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

যশোরে প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫ দশমিক ৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার ও গহনাসহ চোরাকারবারি বিকাশ কুমার ঘোষকে (৩৪) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার  দাইতলা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বিকাশ কুমার কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকিয়ে রাখা অবস্থায় ওই স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কারগুলো পাওয়া যায়। যার মূল্য ৯৩ লাখ ৫৯ হাজার টাকা।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাঠাচ্ছিলেন। আসামিকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে রাশিয়ার কড়া বার্তা: অবিলম্বে যুদ্ধবিরতি ও বেসামরিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

আপডেট সময় : ০৩:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫