মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিম্মি মুক্তির দিনই ইসরাইল সফরে গেছেন। স্থানীয় সময় সকালে তিনি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার স্ত্রী এবং দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। টাইমস অব ইসরাইলের বরাতে এই খবর জানা গেছে।
ট্রাম্প ইতোমধ্যে নেসেটে (ইসরাইলি পার্লামেন্ট) পৌঁছেছেন। সেখানে স্পিকার আমির ওহানা তাকে অভ্যর্থনা জানান। ১৯৪৯ সালে নেসেট প্রতিষ্ঠার পর তিনি হলেন চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট, যিনি সেখানে ভাষণ দেবেন।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলে মোট চার ঘণ্টা অবস্থান করবেন। এই সময়ে তার হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ইসরাইলি জিম্মি ও তাদের পরিবারের সাথে দেখা করার কথা রয়েছে।
ধারণা করা হচ্ছে, তিনি দুপুর ১টার দিকে ইসরাইল ত্যাগ করে মিশরের উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি গাজা যুদ্ধ সমাপ্ত করার লক্ষ্যে আয়োজিত একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























