ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

গাজার পানি ও স্বাস্থ্য খাতে ২৭ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

গাজায় পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবার উন্নয়নের জন্য ২৭ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরের শারম আল-শেখে পৌঁছে তিনি এই ঘোষণা দেন। খবর রয়টার্সের।

গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আজ (সোমবার) মিশরের পর্যটন শহর শারম আল-শেখে এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বনেতারা অংশ নিচ্ছেন। এই সম্মেলনে যোগ দিতেই ব্রিটিশ প্রধানমন্ত্রী মিশরে গেছেন।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই তহবিল ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিলের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে সরবরাহ করা হবে। এর মূল উদ্দেশ্য হলো দুর্ভিক্ষ, অপুষ্টি এবং রোগের ঝুঁকিতে থাকা মানুষদের কাছে পৌঁছানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।

উল্লেখ্য, দুই বছর পর যুদ্ধ শেষ করার চুক্তির প্রথম পর্যায়ের অংশ হিসেবে বর্তমানে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

ব্রিটেন আরও জানিয়েছে, তারা গাজার পুনর্গঠনের ওপর একটি তিন দিনের শীর্ষ সম্মেলনও আয়োজন করবে। সেখানে আন্তর্জাতিক সরকারি প্রতিনিধি, বেসরকারি খাত এবং ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংকের মতো উন্নয়ন অর্থায়নকারী সংস্থাগুলোর প্রতিনিধিরাও অংশ নেবেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের ১৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

গাজার পানি ও স্বাস্থ্য খাতে ২৭ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

আপডেট সময় : ১১:৪৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫