ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সড়ক দুর্ঘটনা কমাতে স্পিড ব্রেকারে রঙ করে দিলো ছাত্রদল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা কমাতে শীতে রাতে শহরের মুন্সিপাড়া এলাকার স্পিড ব্রেকারে সাদা রঙ করেছে শহর ছাত্রদল। যাতে সহজেই স্পিড ব্রেকারগুলো চালকদের চোখে পড়ে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ১টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মুন্সিপাড়ার একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়।

শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলামের উদ্যোগে সংগঠনের নেতাকর্মীরা রাত জেগে প্রধান সড়কের স্পিড ব্রেকারে নতুন করে রঙ করেন।

শাহিন ইসলাম বলেন, শহরের ভেতরে অনেক স্পিড ব্রেকার দূর থেকে স্পষ্ট দেখা যায় না। এতে চালকদের চলাচলে ঝুঁকি বাড়ে এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা রোধে আমাদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় সমাজের কল্যাণে কাজ করে। পর্যায়ক্রমে ঝাপসা হয়ে যাওয়া স্পিড ব্রেকারগুলোতে আমরা নতুন করে রঙ করবো।

রাতের এই উদ্যোগে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মানবাধিকার সম্পাদক মুসাউদ্দিন মামুন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাবেক কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশ ও ইমদাদুল হক বাবু, সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ সবুজ, ছাত্রনেতা জুবায়ের ইসলাম, সাহাদ ইসলামসহ আরও অনেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন-ইসরাইল সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা: ইসরাইলি সেনাপ্রধানের বক্তব্য

সড়ক দুর্ঘটনা কমাতে স্পিড ব্রেকারে রঙ করে দিলো ছাত্রদল

আপডেট সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫