ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে মসজিদ-মাদ্রাসায় দোয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে জামালপুরের বিভিন্ন মসজিদে ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে জুমা নামাজ শেষে শহরের বোষপাড়া এলাকায় জামালাবাদ জামে মসজিদ ও আবুল হোসেন মিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসায় জেলা যুবদল দোয়া মাহফিলের আয়োজন করে।

জেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, যুবদল নেতা হাসান সরোয়ার মঞ্জুসহ অন্যরা বক্তব্য রাখেন। 

এ সময় শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, গণতন্ত্রের জন্য খালেদা জিয়া বিগত স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন। তিনি জেল, জুমুল, নির্যাতন সহ্য করেও গণতন্ত্র ও দেশের মানুষের স্বার্থে আপস করেননি। স্বৈরাচার পতনের পর যখন নতুন করে দেশে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হবে সেসময় তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাই। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।

পরে খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আবুল হোসেন মিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি আলমগীর হোসেন। এ ছাড়াও শহরের মডেল মসজিদ, বড় মসজিদ, পুরাতন পৌরসভা গেইট জামে মসজিদ, মোজাদ্দেদীয়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মসজিদে ও মাদ্রাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত কারা হয়। মোনাজাতে দলীয় নেতাকর্মী
ছাড়াও মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মুসুল্লিরা অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন-ইসরাইল সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা: ইসরাইলি সেনাপ্রধানের বক্তব্য

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে মসজিদ-মাদ্রাসায় দোয়া

আপডেট সময় : ০৬:২৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫