ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শোলাকিয়া মাঠে খালেদা জিয়ার জন্য দিনব্যাপী কোরআন খতম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দিনব্যাপী কোরআন খতম এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন মাদ্রাসার কয়েকশ ছাত্র কোরআন খতমে অংশ নেন। বিকালে আসরের নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। 

দোয়া ও কোরআন খতমের এই কর্মসূচি আয়োজন করেন জেলা বিএনপি নেতা ব্যারিস্টার আতিকুর রহমান। দোয়া পরিচালনা করেন সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ক্বারি শাহজাহান সানাউল্লাহ।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দেশ এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে বেগম খালেদা জিয়াকে জাতির খুব প্রয়োজন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশকে সঠিক দিকনির্দেশনা দেবেন- এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সেই সঙ্গে সবার প্রতি তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান বক্তারা।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসারাইল মিয়া, বিএনপি নেতা ব্যারিস্টার আতিকুর রহমান, এ টি এম মোস্তফাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবানন-ইসরাইল সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা: ইসরাইলি সেনাপ্রধানের বক্তব্য

শোলাকিয়া মাঠে খালেদা জিয়ার জন্য দিনব্যাপী কোরআন খতম

আপডেট সময় : ০৬:২৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫